কলকাতা কলিকাতা অতিমহানগরী ডাকনাম : আনন্দনগরী ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা বা কোলকাতা ইংরেজি : Kolkata; আদি নাম : কলিকাতা ; পুরনো ইংরেজি নাম : Calcutta হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা , অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে , কলকাতার জনসংখ্যা ৪ , ৪৯৬ , ৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর - এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১৪ , ১১২ , ৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক ( আনুমানিক ) ৬০ থেকে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী ( ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী ) । এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নতুন ...